Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুখোমুখি জয়া-মাহি

01- Movie-Zoroবিনোদন ডেস্ক:
দুজনই ঢাকাই চলচ্চিত্রে আলোচনার কেন্দ্রে রয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছেন বিদেশেও। তারা হলেন জয়া আহসান ও মাহিয়া মাহি। আজ শুক্রবার মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা অভিনেত্রী। সারাদেশে এক সঙ্গে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘জিরো ডিগ্রি’ ও মাহি অভিনীত ‘বিগ ব্রাদার’। এ দিকে সিনেমা মুক্তি নিয়ে খুব একটা আলোচনায় নেই মাহি ও জয়া। সম্প্রতি অভিমান করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মাহি। ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করবেন না। অন্যদিকে, জয়া ব্যস্ত রয়েছেন কলকাতার চলচ্চিত্র নিয়ে। সম্প্রতি ‘রাজকাহিনী’ চলচ্চিত্রের শ্যুটিং শেষ করলেন, সামনে অভিনয় করবেন ‘কণ্ঠ’ চলচ্চিত্রে। প্রায়ই তাকে এখন কলকাতায় থাকতে হচ্ছে। ফলে সিনেমার প্রচারণায় খুব একটা দেখা যায় নি তাদেরকে। তবে জয়া, মাহির চলচ্চিত্র নিয়ে দর্শকের মধ্যে রয়েছে দারুণ আগ্রহ। এখন দেখার অপেক্ষা পর্দার লড়াইয়ে কে জয়ী হন। অবশ্য এ লড়াই নিয়ে দুই নায়িকার কোনো আগ্রহ নেই সেটা প্রচারণার আড়ালে থাকা থেকেই বোঝা যায়। চলচ্চিত্রে আগ্রহ হারিয়ে ফেলেছেন মাহি, অন্যদিকে কলকাতার চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ছেন জয়া। তাই তাদেরকে ছাড়াই প্রচারণার কাজটি শেষ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

Leave A Reply

Your email address will not be published.