Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুজাহিদের আপিলের শুনানি শেষ-চুড়ান্ত রায় ১৬ জুন

Mojahid11432710686স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শেষ। রায় আগামী ১৬ জুন রায় দেবেন আদালত।

বুধবার দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আদেশ দেয়া হয়। এর আগে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মুজাহিদের করা আপিলের উপর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামীপক্ষ।

২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণ হওয়ায় জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। পরে ২০১৩ সালের ১১ আগস্ট এই সাজা থেকে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন মুজাহিদ এবং গত ২৯ এপ্রিল থেকে আপিল শুনানি শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.