Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সিগঞ্জে বানভাসি ও নদীভাঙ্গা মানুষদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রোমান হাওলাদার, সিরাজদিখান(মুন্সিগঞ্জ)প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান ভাসি ও নদী ভাঙ্গা মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলার লৌহজং তেউটিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১ হাজার অসহায় দুস্থ্য মানুষের মাঝে এই টিকিৎসাসেবা দেয়া হয়। এতে নাক, কান, গলা, চক্ষু, ডায়বেটিকস, গাইনী, শিশু, চর্ম ও মেডিসিন বিভাগের চিকিৎসকগণ এই চিকিৎসাসেবা প্রদান করেন। সংগঠনটির সভাপতি ও ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের অধ্যপক আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ঢালি মোয়জ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, লৌহজং তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, সংগঠনটির সহ-সভাপতি আবুল বাশার খান ও সালম আক্তার, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.