Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের দ্বারা বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে

মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের মধ্য মাকহাটি গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। প্রাণাশের ভয়ে ভুক্তভোগী দুই ভাই বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়রে মধ্য মাকহাটি গ্রামে ভুক্তভোগী সলেমান মোল্লার বাড়িতে হামলাকারীরা ও তার লোকজন অবস্থান নিয়ে সংবাদকর্মীদের ছবি তুলতে বাঁধা প্রদান করে। সোমবার দুপুরে চাঁদা না দেয়ায় মধ্য মাকহাটি গ্রামের সামির মোল্লার দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছেলে আল-আমিন ও আলু ব্যবসায়ী সলেমান মোল্লাকে মারধর করে হামিদ সরকারের ছেলে স্থানীয় সন্ত্রাসী আনিস সরকার ওরফে (আনিস ডাকাত), শাকিল ও সিরাজ সরকার। পরে এসব সন্ত্রাসীদের নেতৃত্বে সলেমান মোল্লার বাড়িতে সশস্ত্র হামলা চালীয়ে বাড়িঘর কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালায় তারা। সন্ত্রাসীরা ঘরে রক্ষিত স্টিলের আলমারি ভেঙে ১২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির নারী-পুরুষেরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে। এ ঘটনার পরে ভুক্তভোগী দুই ভাইকে ফের হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে আনিস ডাকাত, এ ভয়ে দুই ভাই ব্যবসায়ী সলেমান ও আল-আমিন বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী সলেমান মোল্লা জানিয়েছেন, এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে আনিস সরকার, শাকিল ও সিরাজ সরকারসহ ৫জনকে আসামি করে সোমবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযাগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.