Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সীগঞ্জে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শুভ ঘোষ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অসহায় দরিদ্র শীতার্ত ৫ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। ইউনিয়নটির চেয়ারম্যান মো, গোলাম মোস্তফার আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছউজ্জামান আনিছ। এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, ও আওয়ামীলীগ নেতা খাজা বাহউদ্দিনসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.