Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সিগঞ্জে মাদক ব্যাবসায়ীসহ আটক ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ টংগিবাড়ী উপজেলায় এক মাদক ব্যাবসায়ী সহ ২ জনকে আটক করেছে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ। গতকাল রাত সাড়ে ১১ টায় টংগিবাড়ী থানাধীন কুন্ডের বাজার ব্রীজের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিরা সিরাজদিখান থানার হিরনের খিলগাও গ্রামের রিপন এর ছেলে জনি, একই থানার সন্তোষপাড়া গ্রামের মাহফুজুল হক এর ছেলে ড্যানি।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস, আই সালাম ও এস আই সুব্রত নেতৃত্তে তাদের আটক করতে সক্ষম হই। তাদের শরির তল্লাসি করে একজনের কাছে ৪০ পিছ ও অপর জনের কাছে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তারা দির্ঘদীন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের এস আই সুব্রত জানান, আসামীদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.