Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্সীগঞ্জে ১ কোটি ৬০ লাখ মিটার কারেন্টজাল জব্দ

IMG_4772

শুভ ঘোষ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ১ কোটি ৬০ লক্ষা মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার দুপুর ২ টায় শহরের উপকন্ঠ পঞ্চসারের মিরেশ্বরাই গ্রামে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১ কোটি ৬০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। অভিযানে এ আর ফিশিং নেট এর মালিক শেখ নূর হোসেন, পদ্মা ইয়াং ফ্যাক্টরির মালিক তাজবীর আহম্মেদ ও নূরুল ইসলামের ফ্যাক্টরী থেকে এই বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। পাগলা কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মো. জাকির হোসেন ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্টজাল জব্দের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের উপকন্ঠ মিরেশ্বরাই গ্রামে তিনটি কারেন্টজাল তৈরীর ফ্যাক্টরিতে অভিযানে চালিয়ে ১ কোটি ৬০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মাছ বাজার এলাকায় জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত কারেন্টজালের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।

Leave A Reply

Your email address will not be published.