Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ড

mumbai20160412045048আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কাছে থানে ডিওয়ান্ডির ওই ভবনে ১শ ৫০ জন আটকে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। আগুন নেভাতে দমকলের ৩০ টি গাড়ি কাজ করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ভবনটিতে আগুন লাগে। প্রথমে ভবনটির নিচ তলায় আগুন লাগে পরে তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে।
ভারতের সিএনএন-আইবিএন টেলিভিশনের খবরে ওই ভবনের ছাদে আন্তত একশজন মানুষকে আটকে থাকতে দেখানো হয়। থানের ওই এলাকাটি মূলত গার্মেন্ট হাব। আগুন লাগা ওই ভবনে বিপুল পরিমান গার্মেন্টস পন্য মজুদ ছিল বলেও জানা গেছে। তবে ঠিক কিভাবে ওই ভবনে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.