Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুশফিকের বদলী?

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন ঘরোয়া লিগে গত মৌসুমে সর্বোচ্চ রান করা লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বুধবার যখন দল ঘোষণা করা হলো, তখনও দলে লিটন। কিন্তু শুধুই কি ব্যাটসম্যান? দল ঘোষনার পর নির্বাচক ফারুক আহমেদ জানালেন ভিন্ন কথা। মিরপুর স্টেডিয়ামে ফারুক আহমেদ বলেন, ‘মুশফিকুর রহিম যদি উইকেটের পিছনে দাড়াতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে তার জায়গাটা লিটন দাসকেই দেওয়া হবে। আমরা চেষ্টা করি দলে সবসময় দুজন উইকেটরক্ষক রাখতে। মুশফিকের ইনজুরির কারণে এবার সেই চিন্তাটা আরো দৃঢ় ছিলো।’ সেক্ষেত্রে, মুশফিক হয়তো ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামবেন। দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, ব্যাটিং অনুশীলনে কোনরকম সমস্যা হচ্ছে না মুশফিকের। ফারুক আহমেদও এদিন মুশফিকের ব্যাটিং অনুশীলন নিয়ে স্বস্তি প্রকাশ করলেন। তবে যদি কোন কারণে উইকেটকিপিং না করতে চান তাহলে দায়িত্ব নিতে হবে লিটনকেই। সবমিলিয়ে ভারত টেস্টে লিটনের মূল একাদশে থাকাটা নিশ্চিত, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নির্বাচকরা। প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আঙ্গুলের ইনজুরিতে পড়েন মুশফিক। যা এখনো তাকে শতভাগ হওয়া থেকে দূরে রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.