Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুস্তাফিজকে রাস্তার ক্রিকেটারদের ধোলাই!

Mustafiz-Addভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাটার দিয়ে বাজিমাত করে টাইগার দলের নতুন হার্টথ্রুবে পরিণত হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হাশিম আমলারা মুস্তাফিজকে সামলাতে নাস্তানুবাদ সেখানে রাস্তার এক কিশোর কি না তাকে পিটিয়ে তুলোধুনা করে ছেড়েছে!

একের পর এক বল মারছেন লিটল কাটার মাস্টার মুস্তাফিজ আর তার সেই বলে বলে চার ছক্কা হাঁকাচ্ছেন রাস্তার এক সামান্য কিশোর ক্রিকেটার। হ্যাঁ এমনই হাল হয়েছে মুস্তাফিজের। তবে সেটি বাস্তবে নয়, ঘটেছে রাজধানীর কোক স্টুডিওতে রবির বিজ্ঞাপনের দৃশ্যে।

জানা যায়, বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। বিজ্ঞাপনটি সম্পর্কে তিনি জানালেন, এলাকার গলিতে ছেলেমেয়েরা মিলে ক্রিকেট খেলবে। সেখানেই অংশ নেবেন ক্রিকেটার মাশরাফি, সৌম্য ও মুস্তাফিজ। তারই অংশ হিসেবে মুস্তাফিজের পালা ছিল শুক্রবার। শনি ও রবিবার চলবে বিজ্ঞাপনের দৃশ্যধারণের বাকি কাজ।

বিজ্ঞাপনের এক ফাঁকে মুস্তাফিজকে জিজ্ঞেস করা হয়েছিলো মার খেয়ে কেমন লাগছে? উত্তরে সামান্য হেসে স্বল্পভাষী মুস্তাফিজ জানালেন ‘খারাপ না, ভালোই!’

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.