Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেক্সিকোয় অগ্ন্যুৎপাত শুরু

আন্তর্জাতিক ডেস্ক :  মেক্সিকোতে একটি জলন্ত আগ্নেয়গিরি থেকে শুক্রবার রাতে চার কিলোমিটার (২.৫ মাইল) উঁচু ছাইভস্ম নির্গত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ পাশের ছোট একটি গ্রাম থেকে ১৯ জনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এ ঘটনায় সরকার কাউকে পাঁচ কিলোমিটারের মধ্যে না থাকার জন্য সতর্ক করেছে। খবর এএফপি’র।

ফেডারেল কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলে জালিস্কোর কাছের কোমিলা রাজ্যের আগ্নেয়গিরিটি বৃহস্পতিবার থেকেই সক্রিয় ছিল। কিন্তু শুক্রবার তা থেকে ব্যাপক হারে উদ্গিরণ শুরু হয়। ছাইভস্ম উঁচুতে উঠে চারপাশে ছড়িয়ে নিচে অন্তত সাতটি বসতির ওপর পড়ে।

ইয়ারবাবুয়েনা ক্ষুদে পল্লি থেকে ১৯ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হবে। তাদেরকে একই মিউনিসিপলিটির কোমালায় সরানো হবে।
অন্যান্য বসতি থেকে অজ্ঞাত সংখ্যক মানুষ ইতোমধ্যেই ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। জাতীয় বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.