Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেক্সিকোয় পুলিশের বিরুদ্ধে ২২ জনকে হত্যার অভিযোগ

Mexico policeআন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় পুলিশের বিরুদ্ধে ২২ ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গত বছরের মে মাসে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে এ অভিযোগ তুলেছে মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন। খবর বিবিসির।
খবরে বলা হয়, গত বছরের মে মাসে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মিচোকানের তানহুয়াতো শহরের একটি খামারবাড়িতে সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওই সময় ৪২ সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। অপর এক পুলিশ কর্মকর্তাও নিহত হন।
ঘটনার পরপরই মেক্সিকোর সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। ওই সময় দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় দুটি মাদক পাচার সংঘের মধ্যে সংঘর্ষ হয়।
মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন তদন্তের পর বলছে, ৪০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজন পুড়ে মরেছে। অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে গাড়িচাপায়।
কমিশনটি আরও জানায়, অন্তত ২২ জনকে হত্যা করেছে পুলিশ। আবার অনেক মৃতদেহ বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। মৃত অনেকের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়।
মিচোকান মেক্সিকোর সবচেয়ে সংঘাতপ্রবণ প্রদেশ। অঞ্চলটিতে কয়েকটি মাদক পাচারচক্র কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.