Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘মেট্রোপলিটন প্রেম’

বিনোদন ডেস্ক:
নাগরিক জীবনের প্রেমের জটিলতা নিয়ে মাহমুদ দিদার নির্মাণ করছেন টেলিফিল্ম মেট্রোপলিটন প্রেম। সম্প্রতি বিএফডিসিতে পরিচালক মাহমুদ দিদার শ্যুটিং করছেন তার টেলিছবি ‘মেট্রোপলিটন প্রেমে’র। যেখানে তিনি নাগরিক জীবনের প্রেমের জটিলতা তুলে ধরবেন। টেলিছবিতে তিন ধরনের প্রেম দেখানো হবে। একজন স্ট্যান্টম্যানের সঙ্গে একজন নায়িকার প্রেম, একটা ফুলওয়ালীর সঙ্গে কবির প্রেম, ও ভার্চুয়াল এলিট তরুণ তরুণীর প্রেম। মাহমুদ দিদার বলেন, ‘সিনেমার ঝুকিপূর্ণ দৃশ্যে নায়কের ডামি হিসেবে কাজ করে একজন স্ট্যান্টম্যান। একজন স্টান্ট ম্যান আর তার নায়িকার গল্প, যে হিরোকে হিরোও বানায়, নায়িকাকে সেভ করে জীবন বাজী রেখে ডামি হয়ে । সমস্ত ঝুকিপূর্ণ শট দেয় । তার কখনো নায়ক হয়ে ওঠা হয়না ! অথবা মাতাল করা সুন্দরী নায়িকাকে যতই উদ্ধার করুক তার কখনোই প্রেমিক হয়ে উঠা হয়না । মেট্টোপলিটন প্রেমের বিচারে তা কখনোই জায়েজ না ! এই প্রেম যেমন তুলে ধরার চেষ্টা করেছি আবার একজন রাস্তার ফুলওয়ালীর সঙ্গে এক কবির প্রেম, একই সঙ্গে ভার্চুয়াল দুই তরুণ-তরুণীর প্রেমও এনেছি, কিন্তু এই তিনজুটির কেউই জানেনা তাদের পরিণতি কি। প্রেমের এই জটিলতায় মেট্রোপলিটন প্রেমের মূল বিষয়।’ মাহমুদ দিদারের গল্প এবং নির্মাণে এতে অভিনয় করেছেন আফরান নিশো, শবনম ফারিয়া, প্রভা, অর্ষাসহ আরও অনেকে। এটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে।


Leave A Reply

Your email address will not be published.