Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার সহজ জয়

স্প্যানিশ লা লিগা শিরোপার পথে আরো এক পা এগিয়ে গেল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে লেগানেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

শনিবার রাতে এই জয়ের ফলে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলো রিয়াল সোসিয়েদাদ।

কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান লিওনেল মেসি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল ধরে দুই জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। উসমান দেম্বেলের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের উপর দিয়ে জালে ঠেলে দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.