Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহজাবিন, শুভ ও মিম এবার একসঙ্গে

02_Arifin_Mehjabin-Mimবিনোদন ডেস্ক:
মেহজাবিন, আরিফিন শুভ ও এবারের লাক্স তারকা নাদিয়া আফরিন মিম একসঙ্গে একটি নাটকে কাজ করছেন। নাম ‘সুরভীর রুপকথা’। তবে এখানে মেহজাবিন থাকছেন ভিন্ন রুপে। লাক্স এর বিশেষ এ নাটকটি পরিচালনা করবেন রাজীব আশরাফ। মঙ্গলবার থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি নিয়ে মেহজাবিন বলেন, ‘এখানে আমাকে লাক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পারফর্ম করতে দেখা যাবে। তবে নাটকের গল্পের শুরুতে পরীর বেশে বিজ্ঞাপনের মতো থাকছি আমি। নাটকটি লাক্সের বিভিন্ন ক্যাম্পেইনও দেখানো হবে। আর মূল গল্পে থাকছে শুভ ও মিম।’
আরিফিন শুভ অনেকদিন পর ছোটপর্দার নাটকে অভিনয় করতে যাচ্ছেন। আর সঙ্গে জুটি হয়ে প্রথমবার কাজ করছেন নাদিয়া আফরিন মিম। লাক্স নিবেদিত এ নাটকটির গল্প থাকছে ইউনিলিভার টিমের। আর নাটকের নামটি এখনও চূড়ান্ত হয়নি। দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করার পর যেকোনো বেসরকারি টিভিতে এটি প্রচার হবে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.