Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহেরপুরে ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

sad thekeজাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুর সদরের স্টেডিয়াম পাড়ায় একটি চার তলা ভবনের ছাদ থেকে পড়ে শাকিল ইসলাম (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে চারটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল পৌর এলাকার গোরস্থান পাড়ার খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের স্টেডিয়াম পাড়ায় একটি চার তলা ভবনের বাইরের দিকে প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচার উপর থেকে পা পিচলে নিচে পড়ে যান। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.