Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহেরপুরে ৬ টি শক্তিশালী হাতবোমা উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে ৬টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার সদর উপজেলার সীমান্তবর্তী বাঁড়িবাকা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এই হাতবোমাগুলো উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে জেলা ডিবির একটি দল বাঁড়িবাকা গ্রামের ডাক্তারপাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সাইদুর রহমানের বাড়ির পাশ থেকে বোমাগুলো উদ্ধার করে।
ডিবির উপপরিদর্শক (এসআই) শেখ আশরাফ আলী জানান, মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বোমাগুলো পাওয়া গেছে। এগুলো লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। তিনি জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.