Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেয়ে হবে শুনে স্ত্রীর পেটে অ্যাসিড ঢেলে দিল স্বামী!

inআন্তর্জাতিক ডেস্ক: সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেজন্য দায় পুরুষের-কিন্তু একথা জানতেন না কুসংস্কারে নিমগ্ন ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক ব্যক্তি। জ্যোতিষীর প্ররোচনার শিকার হয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলল সে!
গিরিজার একটি দেড় বছরের কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় বার সন্তানসম্ভবা হন তিনি। ছেলে হবে না মেয়ে এই নিয়ে একটা ডামাডোল চলে পরিবারের মধ্যে। গিরিজার অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের দাবি, পুত্র সন্তানই চাই। ছেলে হবে না মেয়ে হবে তা ‘জানতে’ এক জ্যোতিষীর কাছে হাজির হন গিরিজার স্বামী। জ্যোতিষী তাকে বলেন গিরীজার কন্যাসন্তানই আসতে চলেছে। এর পরই চরম অত্যাচার শুরু হয় গিরিজার উপর।
ক্রোধে অন্ধ স্বামী-শাশুড়ি-ননদ প্রতি দিন অত্যাচার করত অসহায় বধুটির উপর। এমনকী গিরিজার পেটে অ্যাসিড ঢেলে খুন করারও চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকেরা। জোর করে ভ্রূণ হত্যারও চেষ্টা করা হয়। গিরিজার পেটের ৩০ শতাংশ পুড়ে যায় অ্যাসিডে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ঘটনাটি ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে। পুলিশ গিরিজার শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে গিরীজার স্বামী এবং শ্বশুরকে।
সমীক্ষায় দেখা গেছে, নেল্লোরে এক হাজার পুরুষ পিছু ৯৩৯ জন নারী। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে এই ভয়ানক অবস্থা। সেই রাজ্যগুলোতে মেয়ের অভাবে একাধিক পুরুষ একজন নারীকে বিয়ে করে। এমনকী অন্য রাজ্য থেকে মেয়ে অপহরণ করে আনারও ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.