Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মোগাদিসুর দু’টি হোটেলে জঙ্গি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :  সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দু’টি হোটেলে জঙ্গি হামলায় ১০ জন নিহত হয়েছে। আল শাবাব জঙ্গিদের এই হামলার ঘটনায় অন্তত ছয় বেসামরিক ও চার জঙ্গি নিহত হয়। এতে আহত হয়েছে ১৫ জন। রয়টার্স ও আল জাজিরা। শুক্রবার সন্ধ্যায় হোটেল দু’টিতে গাড়ি বোমা হামলা চালানো হয়।

পুলিশ বলেছে, দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী সৈয়দ ও পার্লামেন্ট ভবনের নিকটবর্তী উইহলিয়া হোটেলে হামলা চালায়। দু’টি হামলার দায়ই স্বীকার করেছে দেশটির কট্টর ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

উইহলিয়া হোটেলের সামনে থেকে পুলিশ কর্মকর্তা উমর আলি বলেন, হোটেলের গেটে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়ে হামলাটি শুরু হয়। এতে এক জঙ্গি নিহত ও পরে অপর তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এখানে হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ছয় বেসামরিক মানুষের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি। নিহত বেসামরিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার শুরুর সময় হোটেলের রেস্তোরায় ইফতারিরত মোহাম্মদ ওসমান জানান, তার পায়ে গুলি লেগেছে।  সৈয়দ হোটেলের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, হোটেলের দিক থেকে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাচ্ছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.