Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মোটেও চিন্তিত নয় প্রোটিয়ারা!

স্পোর্টস ডেস্ক:
একমাত্র প্রস্তুতি ম্যাচ কতটা পরিবর্তন করে দিয়েছে দক্ষিণ আফ্রিকানদের মন-মানসিকতায়, তা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের এক কথাতেই পরিস্কার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে এসে তিনি যা বললেন তা সত্যি অবাক করার মত। বললেন, ‘উপমাহাদেশের স্পিন নিয়ে আমরা মোটেও চিন্তিত নই।’ অথচ, বাংলাদেশে পা রাখার পর তিনিই বলেছিলেন, বাংলাদেশ নিয়ে বেশ চিন্তিত। সেটা যে বাংলাদেশের রহস্যময় স্পিন অ্যাটাকের কারণে বলেছিলেন, তা মুখ খুলে আর বলতে হয় না। ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি যে আÍবিশ্বাস বাড়িয়েছে প্রোটিয়াদের, সেটা নিজেই জানালেন টি২০ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে অসাধারণ এক জয় পেয়েছি। শুরুটা আসলে এমনই হওয়া উচিত। তাহলে আÍবিশ্বাস অনেকগুণ বেড়ে যায়। তারওপর এই ম্যাচটি খেলে এখানকার আবহাওয়া এবং উইকেট সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পেরেছি।’ প্রস্তুতি ম্যাচে পেসারদের ওপরই প্রাধান্য দিয়েছিল এবং সাফল্যও পেয়েছিল। ফ্যাফ ডু প্লেসিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সব সময়ই পেস নির্ভর একটি দল। এ কারণেই আমরা পেসারদের ব্যবহার করেছিলাম। আশা করি, পুরো সিরিজেই পেসারদের ওপর আমরা প্রাধান্য দেবো বেশি।’ বাংলাদেশের স্পিন নিয়ে মোটেও চিন্তিত নয়। বরং স্পিনের মোকাবেলা স্পিন দিয়েই করতে চান তিনি। ডু প্লেসিস বলেন, ‘উপমহাদেশের স্পিন এখন আর আমাদের কাছে রহস্য নয়। আমাদের দলেও একজন লেগ স্পিনার আছে। ইমরান তাহির। সেও তো ম্যাচ উইনার। মূলতঃ টি২০ হলো ব্যাটসম্যানদের জন্য এক ওভারের কিংবা বোলারদের জন্য এক স্পেলের ম্যাচ। এক ওভারেই ব্যাটসম্যানরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন কিংবা একজন বোলার এক স্পেলেই অনেক কিছু করে ফেলতে পারেন। এ কারণে আমরা সিরিজের শুরু থেকেই বেশ সতর্ক।’ পেসারদের ওপর প্রাধান্য দিতে হলেও বাংলাদেশের উইকেটে তাদেরকে অতিরিক্ত শক্তি দিয়ে জোরে বল করতে হয়। ডু প্লেসিস বিষয়টা স্বীকার করে বলেন, এখানে জোরে বল করা লাগে। না হয় সাফল্য পাওয়া সম্ভব নয়। তবে আমাদের দলের বোলিংয়ে দারুণ বৈচিত্রতা আছে। সুইং বোলার আছে। মোটকথা বিশ্বকাপের পর প্রথম খেলতে নামছি এবং আমরা এই সিরিজটা উপভোগ করতে চাই।’ বাংলাদেশের প্রশংসাও করেন তিনি। বললেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমরা অনেক সতর্ক। কারণ এই দলটিতে তরুণ খেলোয়াড় বেশি। আর টি২০ হলো তরুণদের খেলা। যে কোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তারা। এ কারণে বাংলাদেশের তরুণদের ওপর আমরা তীক্ষè দৃষ্টি রাখছি।’

Leave A Reply

Your email address will not be published.