Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মোদীর সেই কোট নিলামে, দর সোয়া কোটি

modi_coat_bg_303957760আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচিত সেই কোট নিলামে ওঠানো হয়েছে। গুজরাটের সুরাট শহরে তিন দিনব্যাপী নিলামের প্রথম দিনেই বুধবার (১৮ ফেব্র“য়ারি) এর দাম প্রায় সোয়া কোটি ছুঁয়েছে। রাজেশ জানেজা নামে সুরাটেরই একজন ব্যবসায়ী কোটটির দাম হাঁকিয়েছেন এক কোটি ২১ লাখ রুপি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নীল রংয়ের গাঢ় স্ট্রাইপড কোটটির নিলামে বিক্রিতে যে অর্থ পাওয়া যাবে তা গঙ্গা দূষণরোধ প্রকল্পসহ স্বচ্ছ ভারত অভিযানে ব্যয় করা হবে। ২৫ জানুয়ারি সন্ধ্যায় হায়দারাবাদ হাউজে আয়োজিত ডিনার পার্টিতে মোদী প্রায় দশ লাখ রুপির এই দামি কোট গায়ে দেন। কোটটির স্ট্রাইপে ছোটো ছোটো অক্ষরে তার নাম ‘নরেন্দ্র দামোদর দাস মোদী’ খোদাই করে লেখা রয়েছে। এই লেখা প্রায় হাজার বারেরও বেশি রয়েছে, যা ক্যামেরায় ধরা পড়ে অনেকটা স্পষ্টভাবে। এদিকে, এই গুজরাটের একজন ব্যবসায়ী দাবি করেছেন, আলোচিত কোটটি তিনি মোদীকে উপহার দিয়েছিলেন। রমেশ কুমার ভিকাভাই বিরানি নামে ওই ব্যবসায়ী বলেন, আমার ছেলের ২৬ জানুয়ারির বিয়ে অনুষ্ঠানে যোগদানের জন্য সম্প্রতি গুজরাটের একটি সম্মেলনে গিয়ে মোদীকে আমন্ত্রণ জানিয়ে এই কোটটি উপহার দিই। নিজে রাজনীতি করেন না জানিয়ে রমেশ কুমার দাবি করেন, কোটটির দাম ১০ লাখ রুপি বলে যে গুজব ছড়ানো হয়েছে তা সত্য নয়। তাছাড়া, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার সময়ই তিনি বলেছিলেন- ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পে অর্থ সংগ্রহের লক্ষ্যে কোটটি দান করে দেবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.