Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মোমবাতিতে মোবাইল ফোন চার্জ!

ঝড়বৃষ্টির দিনে, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে মোমবাতির দরকার হয়। অন্যান্য সময় এর ব্যবহার তেমন একটা চোখে পড়ে না। কিন্তু যুক্তরাষ্ট্রের এক উদ্ভাবক এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাতে এবার রাস্তার মোড়ে মোড়ে মোমবাতির দোকানে ছেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

একটা মোমবাতি জ্বলছে। তার ওপর জলভর্তি ছোট্ট একটা কৌটা। সেই কৌটার সঙ্গে জুড়ে আছে একখানা চার্জার, অবশ্যই বাইরেনসের বানানো চার্জারগুলোর একটা। ১০ সেকেন্ডের মধ্যেই ইউএসবি চার্জারে সবুজ সংকেত জ্বলে উঠবে। এবার আপনার স্মার্টফোনে লাগিয়ে দিন (প্লাগ ইন) চার্জারের অপরপ্রান্ত। আর চার্জ হওয়া শুরু হয়ে গেছে আপনার ফোনের ব্যাটারি।

অবিশ্বাস্য এমনই এক স্মার্টফোন চার্জার বানিয়েছেন সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানি স্টোয়ারের প্রযুক্তিবিদ এ্যান্ড্রু বাইরেনসযাতে মোমবাতির সাহায্যে মাত্র তিন ঘণ্টাতেই ‘ফুল চার্জ’ হয়ে যাবে আপনার স্মার্টফোন!

বাইরেনস এই ব্যবস্থার নাম রেখেছেন ‘ক্যান্ডল চার্জার’। চলতি মাসের মাঝামাঝিতে এটি উন্মোচন করেছে স্টোয়ার। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে এই চার্জার সহজলভ্য হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.