Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মোশাররফ ও নিপুণ

b-3বিনোদন ডেস্ক:
‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’ এবং ‘দারুচিনি দ্বীপ’ ছবির আবার রূপালি পর্দার জন্য পরিচালনা করতে যাচ্ছেন তৌকীর আহমেদ। তার পরিচালিত নতুন ছবি ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করবেন মোশাররফ করিম ও নিপুণ। জানা গেছে, মানব পাচারকে ঘিরেই সাজানো হয়েছে তৌকীরের এবারের ছবি। এতে মোশাররফকে পুলিশ আর নিপুণকে পাচার হয়ে যাওয়া একটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। মানুষ পাচারের দালাল চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। এ ছাড়াও থাকছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ। ‘অজ্ঞাতনামা’র মাধ্যমে আট বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তৌকীর। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সবই তার। তিনি জানান, আগামী মাসের মাঝামাঝি রাজবাড়ীর পাংশায় ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। তৌকীরের পরিচালনায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন নিপুণ। তিনি বললেন, ‘তৌকীর ভাইয়ের তিনটি ছবিই আমি দেখেছি। প্রতিটির নির্মাণশৈলী উঁচুমানের। আর এগুলোতে বক্তব্যও রয়েছে। এবার তিনি মানব পাচার নিয়ে ছবি করতে যাচ্ছেন। আর এমন একটা চরিত্রের জন্য তিনি যে আমাকে নির্বাচন করেছেন সেজন্য আমি অনেক খুশি। কারণ আমি আসলে এ ধরনের চরিত্রেই এখন কাজ করতে চাই।’

Leave A Reply

Your email address will not be published.