Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ম্যাককালামকে হারাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক:
চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন দলের ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম। ১০ ম্যাচে একটি সেঞ্চুরি সহ ৩১৫ রান করেছেন তিনি। কিন্তু এমন মারকুটে ম্যাককালামকে লিগ পর্যায়ের খেলার পরেই আর পাবে না সিএসকে। ধোনির চেন্নাই প্লে-অফ খেলতে চলেছে একথা একপ্রকার নিশ্চিত করেই বলা যায়। কিন্তু ম্যাককালাম দেশের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য আর মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গ দিতে পারবেন না। নিউজিল্যান্ডের সঙ্গে দু’টি টেস্ট, পাঁচটি ওডিআই ও একটি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ২১ মে লর্ডসে প্রথম টেস্ট খেলবে এই দুই দল। তার আগে ম্যাককালামরা সামারসেটের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। সিএসকে’র কোচ স্টিফেন ফ্লেমিং বলছেন, ‘আমরা এখনই ভাবতে চাই না যে আমরা প্লে-অফে উঠে গিয়েছি। কিন্তু আমাদের একটাই ভাবনা ম্যাককলামের পরিবর্তে দলে কে আসবে।’

Leave A Reply

Your email address will not be published.