Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ১৬ই ডিসেম্বর সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের একজন প্রভাষক।
এর আগে গতকাল শুক্রবার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জন্ম গ্রহন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি এমপি নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-০১।

Leave A Reply

Your email address will not be published.