Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ময়মনসিংহকে বিভাগ ঘোষনা

Mymensingh_Division_bg

চার জেলা নিয়ে প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ জেলা। সোমবার দুপুরে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পরপরই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন একথা জানান। তিনি বলেন, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়ে গঠিত ময়মনসিংহ নতুন প্রশাসনিক বিভাগ। এর সদর হবে ময়মনসিংহে। নতুন বিভাগের লোকসংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ৭০ হাজার।

ময়মনসিংহকে বিভাগ করায় বাকী ১৩ জেলা নিয়ে ঢাকা বিভাগ পুনর্গঠন করা হবে এবং পর্যায়ক্রমে ঢাকা বিভাগ ভেঙে ফরিদপুর বিভাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান সচিব।

তিনি আরো বলেন, গত ২৬ জানুয়ারি নতুন এই বিভাগের বিষয়ে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ নিকারের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা নিয়ে সরকারের আরো একটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.