Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত

mymensingh-pic-jailতারিকুল ইসলাম, ময়মনসিংহ: জেল হত্যা দিবস উপলক্ষে চার জাতীয় নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতির শহর ময়মনসিংহে শোক র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে রেলওয়ের কৃষ্ণচ‚ড়া চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শহর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ জেলা, মহানগর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো: রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে শহরের একটি শোক র‌্যালি বের করে।

Leave A Reply

Your email address will not be published.