Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘যদি জঙ্গি হতাম, শেখ হাসিনাকে জিম্মি করতাম’

rngসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ কটূক্তি করার অভিযোগে আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে রংপুর মহানগরীর মাহিগঞ্জ শেঠিয়ার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ফয়সালের বিরুদ্ধে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারি রেঁস্তোরায় জঙ্গি হামলার ঘটনার পর গত ৩ জুলাই সন্ধ্যায় তার ব্যবহৃত ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল সম্পর্কে এবং রংপুরের আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা ও হুমকি দিয়ে দিয়ে স্ট্যাটাস দেয়।
ফেসবুকের আইডিতে সে এক জায়গায় লিখেছে ‘আমি (আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী) যদি জঙ্গি হতাম তাহলে সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিম্মি করতাম’।
এদিকে জুনায়েদের স্ট্যাটাস স্থানীয় লোকজন ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, জোনায়েদ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.