Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যশোরে অবরোধের আগুনে দগ্ধ হেলপারের মৃত্যু

death picস্টাফ রিপোর্টার:
যশোরে অবরোধের আগুনে বাসে ঘুমন্ত অবস্থায় দগ্ধ ট্রাকের হেলপার মুরাদ হোসেন (২৫) পাঁচদিন পর মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত কাল সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। গত বুধবার ভোরে উপশহর এলাকায় দুর্বৃত্তরা দু’টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে পার্কিং করা একটি বাসে আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা মুরাদ হোসেন নামের ট্রাক হেলপার মারাÍক অগ্নিদগ্ধ হন। তার শরীরের ৪০-৪৫ ভাগই পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। দগ্ধ ট্রাকচালক মুরাদ হোসেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের তোরাব মোল্লার ছেলে।

Leave A Reply

Your email address will not be published.