Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যশোরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী জনসভা

hezbut tawheedমো: রবিউল ইসলাম:
জঙ্গীবাদ ও সন্ত্রাস নিরশনে জনসম্পৃক্তার বিকল্প নেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরে গত মঙ্গলবার হেযবুত তওহীদের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। যশোরের শার্শার জাদবপুর ডগের বাগান ঈদগাহ মাঠে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক হেমায়েত উদ্দিন হানিফ।
যশোর জেলা আমীর মো: আব্দুল হান্নান খানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচনা রাখেন হেযবুত তওহীদের মুখপাত্র ও খুলনা বিভাগীয় আমীর শেখ মনিরুল ইসলাম।
মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন , দেশী বিদেশী চক্রান্ত কারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশকে জঙ্গীবাদের জাল থেকে উদ্ধার করতে হলে সকল প্রকার অনৈক্য পরিহার করে ইস্পাত কঠিন ঐক্য বদ্ধ হতে হবে। তিনি বলেন, মানুষের মুল ধর্ম মানবতা। ইসলামের মুল শিক্ষা মানবতার কল্যান। সকল প্রকার সন্ত্রাস, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাই জেহাদ। কিন্তু কিছু স্বার্থন্বেসী চক্্র ধর্মব্যবসার মাধ্যমে মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করছে। তাই ধর্মব্যবসায়ীদের বয়কট করতে হবে।
আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শার্শা আমীর মো: রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো: শহীদুল ইসলাম মন্টু, জাদবপুর ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: আনোয়ার হোসেন, আবুল কাসেম, কবির উদ্দিন, জাকির হোসেন, ইদ্রিস মোল্লা, মো: জয়নাল, অলিয়ার খান প্রমুখ। সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.