Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যশোর মণিরামপুরে সপ্তাহ ব্যাপী বই মেলা শুর

মণিরামপুরেমোঃ মহিবুল্লাহ, মণিরামপুর প্রতিনিধি 

যশোর মণিরামপুর সরকারী পাইলট স্কুল মাঠে প্রতিবারের মত আজ শুক্রবার থেকে সপ্তাহ ব্যাপী বই মেলা শুরু হল। মণিরামপুর শিল্পী গোষ্ঠীর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ বই মেলা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, নব-নির্বাচিত পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দেবনাথ প্রমুখ।

এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে জনপ্রতিনিধি ও গুনিজনরা উক্ত বই মেলার আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন।

মেলায় অংশগ্রহন করছেন ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে বই প্রকাশক ও বিক্রেতা।

বিডিপি/মাওলা

Leave A Reply

Your email address will not be published.