Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাক অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন

চট্টগ্রাম প্রতিনিধি:
‎মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাক (৩৬) অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন। র‌্যাব-৭ এর একটি বিশেষ দল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন পূর্ব মেখল বাদামতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

‎র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার মামলা নং-৪৩(৯)২০০৮, জিআর-৮৬৯/৮ এর আসামি আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/৩৩(১) ধারায় দায়ের করা হয়েছিল এবং আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেছিলেন।

তথ্য পাওয়ার পর বিকেল ৩টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল বাদামতল এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎র‌্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.