Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রের বিজয়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

hamidরাষ্ট্রপতি আবদুল হামিদ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্টনির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে আরো এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে আগামী ৪ বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।বাসস

Leave A Reply

Your email address will not be published.