Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রে ট্রেন-মিনিভ্যান সংঘর্ষ, নিহত ৫

us accedentযুক্তরাষ্ট্রে একটি ট্রেনের সঙ্গে মিনিভ্যানের সংঘর্ষে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কলারাডোতে এই দুর্ঘটনা ঘটে। কলোরাডো রাজ্যের পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।
খবরে বলা হয়, ছয়জন যাত্রী বহনকারী মিনিভ্যানটি কাউন্টির একটি সড়ক দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় পশ্চিমমুখী দ্রুত গতিতে ছুটতে থাকা অ্যামট্র্যাক ট্রেনটির সামনে থেকে ভ্যানটি সরিয়ে নেওয়ার সময় এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মিনিভ্যানের চালকসহ পাঁচজন নিহত হন।
অ্যামট্র্যাক জানিয়েছে, শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেসের লাইনের ট্রেনটিতে ২৮৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে কলোরাডোর ত্রিনিদাদের কাছে মিনিভ্যানটির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।
পুলিশ আরো জানিয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে চালকের অ্যালকোহল কিংবা কোনো মাদক গ্রহণের সম্পৃক্ততা নেই বলে মনে করছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.