Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রে তিন মুসলিম হত্যায় ঘাতকের মৃত্যুদণ্ড হতে পারে

US_2আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলে তিন মুসলিম শিক্ষার্থীকে গুলি করে হত্যায় দায়ে অভিযুক্ত এক ব্যক্তি মৃত্যুদণ্ড পেতে পারেন বলে এক বিচারক রুল জারি করেছেন। সোমবার উত্তর ক্যারোলাইনা রাজ্যের উচ্চ আদালতের বিচারক ওরল্যান্ড হাডসন জুনিয়র এ রুল জারি করেছেন বলে জানিয়েছে বিবিসি। তদন্তকারী আইনজীবীরা দুটি গুরুত্বপূর্ণ প্রমাণ দাখিল করেছেন আর তাতে অভিযুক্ত ক্রাইগ স্টেফেন হিকস “মৃত্যুদণ্ড যোগ্য হয়ে উঠেছেন” বলে মন্তব্য করেছেন বিচারক হাডসন। দেয়াহ বারাকাত, তার স্ত্রী ইউসর মোহাম্মদ আবু-সালহা ও তার ১৯ বছর বয়সী বোন রাজান মোহাম্মদ আবু-সালহাকে খুন করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ক্রেইগ হিকস। তদন্তকারী আইনজীবীরা জানিয়েছেন, খুন হওয়া ব্যক্তিদের তাদের দরজার ভিতরে থাকা অবস্থায় গুলি করেন হিকস। ধর্মীয় পরিচয়ের কারণেই তাদের খুন করা হয়েছে দাবি করে হিকসের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক অপরাধের’ অভিযোগ এনেছে খুনের শিকার পরিবার। এ ঘটনায় রাজ্য সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও একটি তদন্ত চলছে। ওই তদন্ত শেষ হলে হিকসের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আনা হতে পারে। তবে স্থানীয় সরকারি আইনজীবী রজার ইকোলস বলেছেন, “প্রথম শ্রেণীর খুনের মতো সর্বোচ্চ অপরাধে দোষী সব্যস্ত হওয়ার বিষয়টিই আমরা সামনে নিয়ে আসছি।” ফেব্রুয়ারিতে ওই তিন শিক্ষার্থীকে খুনের পর বিশ্বব্যাপী ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই খুনের ঘটনার ব্যাপক প্রতিবাদ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই খুনের ঘটনাকে “নিষ্ঠুর হত্যাকাণ্ড” বর্ণনা করে নিন্দা জানিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.