Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রে বাড়িতে বিমান বিধ্বস্ত, তিন আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  : যুক্তরাষ্ট্রে রোববার ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহীর সকলেই নিহত হয়েছে। বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে ওই বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে বাড়ির বাসিন্দারা এ ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন। কর্মকর্তারা একথা জানান।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘ বিমান বিধ্বস্ত হলে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই সেখানে থাকা চার বাসিন্দা বেরিয়ে আসতে সক্ষম হন।’ বোস্টনের প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ম্যাসাচুসেটস রাজ্যের প্লেনভিল শহরের একটি আবাসিক ভবনে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে এ বিমান দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই বিমানের তিন আরোহী নিহত হয়েছে। পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড টুইটারে জানায়, তারা এ বিমান দুর্ঘটনা তদন্ত করে দেখছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে দ্য বোস্টন গ্লোব জানায়, বিমানটি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার বিমানবন্দর থেকে ম্যাসাচুসেটসের নরউড মেমোরিয়াল এয়ারপোর্টে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

পুলিশ জানায়, প্লেনভিল দমকল বিভাগের সদস্যরা রাত আটটার দিকে ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave A Reply

Your email address will not be published.