Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৪

hhhhযুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে কলোরাডো অঙ্গরাজ্যের সান জুয়ান পার্বত্য অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই ইঞ্জিনের সেসনা-৩১০-এইচ বিমানটি বিধ্বস্ত হয় রবিবার। এতে পাঁচ জন আরোহী ছিলেন, যাদের চারজনই নিহত হয়েছেন। তবে একজনের অবস্থা সম্পর্কে কিছুই উল্লেখ করেনি রয়টার্স।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে কলোরাডো ন্যাশনাল গার্ডের উদ্ধার কর্মীরা। এর আগে ঘটনাস্থলে বিমানের ধবংসাবশেষ খুঁজে পেয়েছিল সান জুয়ান কাউন্টি কর্তৃপক্ষ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.