Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ শিশুর মৃত্যু

Brooklyn

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। সংবাদমাধ্যম রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডে মৃত শিশুদের বয়স ২ থেকে ৫ বছর। পাঁচ তলার একটি কক্ষে আটকে পড়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ওসেইজ বিচ এলাকার ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে কাজ করে দমকলকর্মীর কয়েকটি ইউনিট। ৬০জন দমকলকর্মী ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় চার তলার জানালার পাশ থেকে দুজনকে উদ্ধার করা হলেও ৫ তলায় থাকা শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রাখার কথা জানায় দমকলকর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.