Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুদ্ধবিগ্রহে বছরে ক্ষতি ১৪ ট্রিলিয়ন ডলার:ইন্সটিটিউট ফর ইকোনোমিক্স অ্যাণ্ড পিস

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী যুদ্ধসহ নানা অস্থিরতায় সাধারণ লোকের প্রাণ যাচ্ছে। প্রাণহানির সাথে সাথে যে বিষয়টি আলোচনায় আসছে তা হলো বিশ্ব অর্থনীতির ক্ষতি। ২০১৪ সালে যুদ্ধ এবং নানা অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ক্ষতি কত হয়েছে তা শুনলে অনেকের চোখ কপালে উঠতে পারে। আইইপি হিসাব করে জানিয়েছে, আলোচ্য সময়ে অর্থনীতির ক্ষতি হয়েছে ১৪ দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার-যা বিশ্বের মোট জিডিপির ১৩ শতাংশ। অপর হিসেবে বলা যায়, এ অর্থ ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানী, স্পেন, এবং যুক্তরাজ্যের জাতীয় বাজেটের সমান।

অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা আইইপি (ইন্সটিটিউট ফর ইকোনোমিক্স অ্যাণ্ড পিস)  বলেছে, এই সময়ে অতি শান্তিময় দেশের সংখ্যা কমেছে এবং অশান্ত দেশের সংখ্যা বেড়েছে। তালিকা দেখে জানা যায়, বর্তমানে আইসল্যান্ড সবচেয়ে শান্ত দেশ, আর সিরিয়া হচ্ছে সবচেয়ে বেশি অশান্তির দেশ। তবে ২০১৪ সালে সবচেয়ে বেশি অবনতি হয়েছে লিবিয়া পরিস্থিতি। সবেচেয়ে বেশি সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে রিপোর্টে মধ্যপ্রাচ্য এবং উত্তর অফ্রিকার কথা বলা হয়েছে। আইইপির মতে, ২০১৪ সালে যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে মোট এক লাখ ৮০ হাজার লোক মারা গেছে। ২০১০ সালে এ সংখ্যা ছিলো ৪৯ হাজার। যারা মারা গেছে তাদের মধ্যে সন্ত্রাসবাদের কারণে মারা গেছে ৬১ শতাংশ। এর অধিকাংশই ছিলো ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া এবং সিরিয়ায়।
আইইপির প্রধান নির্বাহী স্টিভ কিল্লেলা সংবাদ মাধ্যমকে বলেছেন, পৃথিবীতে শান্তির অসমতা ক্রমেই বাড়ছে। যেমন পশ্চিম ইউরোপের দেশগুলোতে এখন সর্বোচ্চ শান্তি বিরাজ করছে। সেখানে খুন খারাবি একেবারেই কমে এসেছে। যার ফলে অভ্যন্তরিণ নিরাপত্তা খাতে দেশগুলোর ব্যয় কমেছে।

এদিকে, যুদ্ধবিগ্রহ বেড়ে যাবার কারণে উদ্বাস্তু খাতে ব্যয়ও বাড়ছে। বর্তমানে সারাবিশ্বে মোট ৫ কোটি উদ্বাস্তু রয়েছে-যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বোচ্চ।

Leave A Reply

Your email address will not be published.