Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যৌন হয়রানির দায়ে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত

ঢাবি প্রতিনিধি : নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. এ এম আমজাদ আলী বলেন, গত বছর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক ছাত্রী।

তখন সাইফুলকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। এতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ আনেন মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। পরের দিন সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বিভাগের সমস্ত প্রশাসনিক, পরীক্ষা ও শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকেও তাকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave A Reply

Your email address will not be published.