Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের আইনজীবী বাবু সোনা হত্যা মামলার এক আসামীর মৃত্যু

রংপুর প্রতিনিধি: আইনজীবী হত্যা মামলার আসামী সহকারী মিলন মোহন্ত মারা গেছেন জানিয়েছেন কারা কতৃপক্ষ।

শুক্রবার রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন বলেন, মিলন মোহন্তকে গত ৫ এপ্রিল রাতে কারাগারে নিয়ে আসা হয়। ওই সময় তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন ছিল। এ কারণে ওইদিনই তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে মারা যান তিনি।

গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) মিলনকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Leave A Reply

Your email address will not be published.