রংপুরের কাউনিয়ায় দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় দৈনিক বজ্রশক্তি, বাংলাদেশেরপত্র ডটকম ও জেটিভি নিউজ অনলাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাউনিয়া অফিসের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের রকস্টার সঙ্গিত ভবনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী (ইএসডিও) জুলহাস হোসেন সোহাগের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, রংপুর জেলা পরিষদের সদস্য সেলিনা তালুকদার শিউলী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সাব এডিটর আশেক মাহমুদ, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজ অনলাইনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, কাউনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ মানবধিকার সংস্থার কাউনিয়া উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক আবেদ আলী মন্ডল, সাপ্তাহিক কাউনিয়ার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, কাউনিয়া উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মন্তাজ আলী, ইউপি সদস্য অমরেশ চন্দ্র, জেটিভি নিউজ অনলাইনের সাংবাদিক নিতাই রায়, বাংলাদেশেরপত্র ডটকমের সাংবাদিক মিজানুর রহমান মিজানসহ উপজেলার সর্বস্থরের সুধিবৃন্দ।
রমজানের ফযিলত ও দৈনিক বজ্রশক্তির পথচলার উপর আলোচনা শেষে সকলের অংশগ্রহনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।