Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রীর তহবিল কর্তৃক প্রদত্ত গৃহ প্রদান উদ্বোধন

মিজান, কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রীর তহবিল কর্তৃক প্রদত্ত “জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় উপজেলায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ১২টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে শহীদবাগ ইউনিয়নের বিজয়া রানীকে হস্তান্তরের মধ্যদিয়ে উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মায়া গ্রæপের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, সেলিনা তালুকদার শিউলী, থানা অফিসার ইনচার্জ মামুন উর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আনছার আলী, শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ শামিমুর রহামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিমুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারয়ার আলম মুকুল, সাংবাদিক নিতাই রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুর্ধীবৃন্দ।

জানা য়ায়, উপজেলায় ২য় পর্যায়ে ৬০ লক্ষ টাকা ব্যয়ে “জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় আরোও ৬০টি তৈরীকৃর্ত গৃহ হস্তান্তর করা হবে।

Leave A Reply

Your email address will not be published.