Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের কাউনিয়ায় লাশ উদ্ধার

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামের উপেন চন্দ্র রায়’র পুত্র দীপক চন্দ্র রায়(২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
কাউনিয়া থানা সুত্রে জানা যায়, নিহত দীপক তার স্ত্রী হীরা মনি সহ রংপুরের কামাল কাছনাস্থ মুন ক্লিনিকে কর্মরত ছিল। সোমবার (১৬অক্টোবর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে কর্মস্থল মুন ক্লিনিকে ঝুলন্ত অবস্থা তার লাশ পাওয়া যায়। নিহত দীপকের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। মামলার প্রস্তুতি চলছে  এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান কাউনিয়া থানার ডিএসবি এএসআই রুহুল আমীন।

Leave A Reply

Your email address will not be published.