Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের কাউনিয়ায় শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যের বিকল্প নেই শীর্ষক হেযবুত তওহীদের আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যের বিকল্প নেই এবং জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শীর্ষক আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ‘কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় রোহিঙ্গা নির্যাতনসহ সমস্ত মুসলিম বিশ্বে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে ও জাতীয় ঐক্যের আহবানে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ সদস্য মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় ও বালাপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. দিলদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার শিউলি।
জঙ্গিবাদ সন্ত্রাসবাদসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে দেশ ও জাতিকে রক্ষার্থে ধর্মের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য আলোচক হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের পত্রের ডটকমের সাংবাদিক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহাম্মদ, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফিরোজ সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কমরেড রফিকুল ইসলাম, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউছুব আলী, উপজেলা যুবলীগ নেতা জমসের আলী, মীরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক সুলতানুল আরোফীন শাহীন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জামিল হোসেন, ইউপি সদস্য অমরেশ চন্দ্র রায়, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ এনামুল হক দুলাল, ১নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মন্তাজ আলীসহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমামের প্রদত্ত একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাম্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে আয়োজন করেন দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের কাউনিয়া প্রতিনিধি নিতাই রায় ও বাংলাদেশের পত্রের সাংবাদিক মিজানুর রহমান মিজান।

Leave A Reply

Your email address will not be published.