Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের কাউনিয়ায় হেযবুত তওহীদের উদ্যেগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

মিজান কাউনিয়া: রংপুরের কাউনিয়ায় মানবতার কল্যাণে নিবেদিত অ-রাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
বুধবার (২৩আগষ্ট) দুপুরে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার আয়োজনে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের তিস্তা নদীর তীরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে হেযবুত তওহীদ কাউনিয়া উপজেলা সভাপতি মন্তাজ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় সাধারন সম্পাদক মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলি, হেযবুত তওহীদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, রংপুর জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম, জেটিভি নিউজ, দৈনিক বজ্রশক্তি ও বাংলাদেশেরপত্র ডটকম রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাব কার্যকরী সদস্য মো. আমিরুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়া সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, ইউপি মহিলা সদস্য মোছা. জমিলা বেগম, ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগ সভাপতি অমরেশ চন্দ্র, ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি শেখ এনামুল হক দুলাল, ওয়ার্ড আ’লীগ সাধারন এইচ এন শাহীন, হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা সভাপতি রুহুল আমিন, দৈনিক আলোকিত বাংলাদেশ সাংবাদিক মো. মকবুল হোসেন সরকার, জেটিভি নিউজ ও বজ্রশক্তি কাউনিয়া প্রতিনিধি নিতাই রায়, বাংলাদেশেরপত্র ডটকম সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ জেলা উপজেলার বিভিন্ন স্থরের সদস্য বৃন্দসহ স্থানীয় শত শত জনগন।
আলোচনা শেষে অতিথি বৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন।

 

Leave A Reply

Your email address will not be published.