Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের খামার মোড়ে স্বাধীনতা দিবষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরুল ইসলাম,রংপুর: মহান স্বাধীনতা দিবষ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রংপুর নগরীর খামার মোড় কলেজ রোড দোকান মালিক ব্যাবসায়ী সমিতি।
মঙ্গলবার সন্ধায় বিশিষ্ট সমাজসেবক রাফি ইসলাম রাজীব এর সভাপতিত্বে ও আ’লীগ নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আকরাম হোসেন।
মহান স্বাধীনতা দিবষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মহানগর আ;লীগের সহসভাপতি এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, শামিম তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক রওসানুল কাওসার সংগ্রাম, জেলা যবলীগের ১নং যুগ্ন আহবায়ক সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ মামুন, ২৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল গনি দুলাল, আব্দুল্লাহ খান নান্নু, মৎস অফিসার (গোপালগঞ্জ) আনিছুর রহমান শাহীন,কলেজ রোড ম্যাচ মালিক সমিতির সবাপতি আব্দুল খালেক, বিশিষ্ট ব্যাবসায়ী ও নাট্য অভিনেতা মো. আব্দুল্লাহ, জেলা জাতীয় যুব জোটের সভাপতি মো. কামরুল ইসলাম টিটো।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্থরের নেতাকর্মী, কলেজ রোড দোকান মালিক ব্যাবসায়ী সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জঙ্গীবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে গানের সূরে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে ‘এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ’ আলোচিত গান পরিবেশন করেন মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক অান্দোলন হেযবুত তওহীদের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেটিভি নিউজের স্টাফ রিপোর্টার মো: নাজমুল আলম সান্তু  এবং স্থানীয় শিল্পীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.