Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের পীরগঞ্জ কুমেদপুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন কুমেদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশফাক হোসেন খান ফুয়াদ চৌধুরী

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতামুলক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ডিসেম্বর) সন্ধায় উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নের রসুলপুর স্কুল এন্ড কলেজ মাঠে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সদস্য জাহিদ হাসান বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশফাক হোসেন খান ফুয়াদ চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের এই সঙ্কটকালে হেযবুত তওহীদ নিঃস্বার্থভাবে জনগণকে সচেতন কারর জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় আর এই কাজে সকলের এগিয়ে আসা জরুরী বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ৪নং কুমেদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম। আর এই কাজটিই নিঃস্বার্থভাবে সারা দেশের ন্যায় রংপুর জেলাতেও করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদের নিঃস্বার্থ উদ্যোগের সাথে একাত্বতা ঘোষনা করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির কুমদপুর ইউনিয়নের সভাপতি ও কারমাইকেল কলেজের অবঃপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল মোত্তালেব, জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন লিটন, কমেদপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. মশিউর রহমান মধু, দূর্নীতি প্রতিরোধ কমিটির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শ্যামল, সাদুল্যাপুর গালর্স ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ হান্নান পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রশিদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম সাজু, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সাহানুর ইসলাম, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু আব্দুল্লাহ হাসান খুশিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে হাজারো প্রতিবাদী জনতার উপস্থিতিতে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামুলক প্রামাণ্যচিত্র ও রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী বিশাল জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমামের একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.