Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের মডার্ন মোড়ে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।

রবিবার সন্ধায় রংপুর মহানগরীর ১৫নং ওয়ার্ডের মডার্ন মোড়ে জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে হেযবুত তওহীদ মহানগর শাখার সভাপতি মো: জেবালুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ধর্মব্যবসা ও সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতামূলক হেযবুত তওহীদের দেশজুড়ে কার্যক্রম তুলে ধরে শান্তিপূর্ন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অাহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো: আব্দুল কুদ্দুস শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাকারিয়া আলম শিপলু। তিনি তার বক্তব্যে বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হেযবুত তওহীদ যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।’ এই কাজে সকলকে সহযোগীতা করার অাহবানে জানান তিনি।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম।

হেযবুত তওহীদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক মো: মকবুল হোসেন সরকার, মডার্ন দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মো: আছাব আলী, ২১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, মডার্ন পাবলিক স্কুলের চেয়ারম্যান মো: রেজাউল হক, মহানগর হেযবুত তওহীদ মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: আফসানা রহমান, মডার্ন শাখা হেযবুত তওহীদের সভাপতি মো: এমদাদুল হক, হেযবুত তওহীদ জেলা শাখার সদস্য মো: আমিনুর ইসলামসহ হেযবুত তওহীদের অন্যান্য সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.