Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের মিঠাপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ রংপুরের মিঠাপুকুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী জনসচেতনতামুলক আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শণ অনুষ্ঠান করেছে হেযবুত তওহীদ।
বৃহস্পতিবার সন্ধায় হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিব বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইকরামুল হক মজনু।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে উপস্থিত সকলকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্র ও জেটিভি নিউজের রংপুর ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জেবালুর রহমান বিপ্লব, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাসেল আহম্মেদ, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, বালারহাট ইউনিয়ন হেযবুত তওহীদ এর সভাপতি আব্দুল আল মামুন, মির্জাপুর ইউনিয়ন হেযবুত তওহীদের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.